বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক আগেই বিদায় করা উচিত। তাকে এখন পর্যন্ত প্রেসিডেন্ট পদে রাখা বিএনপির জন্য কত বড় ভুল তা তারা পদে পদে টের পাবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহার বলেন, এই রাষ্ট্রপতি খুনি হাসিনার দোসর সরাসরি জুলাই বিরোধী তাকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় নিয়ে আসা জরুরি। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে জনগণের প্রত্যাশা ও সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা না হলে সেই পদও জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।










