spot_img

শুধু পদত্যাগ করলেই হবে না, সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে: নাহিদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ‌‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে- এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ