রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর পাশাপাশি, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ এ কথা জানান।
হাফিজ উদ্দিন বলেন, ডেপুটি স্পিকার যখন শপথ নেন, তখন শপথের অংশে বর্ণিত ছিলো যে কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। এখন সংসদ স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল










