spot_img

চুপ্পুকে দ্রুত গ্রেপ্তারের দাবি এনসিপির

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাহাবুদ্দিনের পদত্যাগপত্রে অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে এমন কিছু বক্তব্য যুক্ত করা হয়েছে, যা তার জন্য একটি ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার প্রচেষ্টা বলে মনে হচ্ছে।

আখতার হোসেনের ভাষ্য, পদত্যাগপত্রে দেওয়া এসব ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর মাধ্যমে সাহাবুদ্দিনের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, কোনোভাবেই তাকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। বরং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষের ন্যায়বিচার পূর্ণতা পাবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে সাংবিধানিক অবস্থানের কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। তবে পদত্যাগের পর সেই দায়মুক্তির সুযোগ আর নেই।

তাই এখনই আইন অনুযায়ী সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া উচিত বলে দাবি জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ