সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করা এবং আব্রাহাম চুক্তিতে যোগ না দেওয়া পর্যন্ত দেশটির সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে কোনো অগ্রগতি হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে অংশগ্রহণের বিষয়টিকে পারমাণবিক চুক্তির সঙ্গে যুক্ত করেছেন।
এর আগে আমেরিকার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবে দেশটির প্রথম বাণিজ্যিক পারমাণবিক চুল্লিগুলো নির্মাণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবে আমেরিকার জ্বালানিমন্ত্রী ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান চুক্তিটিতে স্বাক্ষর করেন।
সৌদি আরব এখনো আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি। দেশটি জোর দিয়ে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্থায়ী পথ তৈরি করতে চায় তারা।










