spot_img

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নে সংশ্লিষ্টতায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)।

রোববার (২৬ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।

হাসিনুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই সময় পদত্যাগও করতে পারতেন, কিন্তু তা-ও করেননি। ফলে তিনি এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তাই ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ