spot_img

আইন ও শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

শুধু আইন প্রণয়ন ও শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দলসহ সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। সামাজিক আন্দোলনের মাধ্যমে কিছুটা ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন। আপনারা প্রচার করবেন যে, মাদক একটি খারাপ জিনিস এবং মাদক ব্যবহার করা উচিত নয়। এভাবেই আমাদের নিজেদের এগিয়ে যেতে হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ