spot_img

শাপলা গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

২০১৩ সালের ৫মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে চালানো নরকীয় হত্যাকণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, রাজধানীর গুলশান থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এরইমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ