spot_img

আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন, আমরা আর কিছু বলব না। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আশা করব- বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন উনারা বিচার করবেন। আমরা বাংলাদেশে আর কোনো সহিংস রাজনীতি দেখতে চাই না।

তিনি বলেন, একজন এইচএসসি পড়ুয়া ছেলে যিনি কাউকে কখনো মারতে যাননি- হামলায় তিনি চোখ হারাতে বসেছেন। তার বাবা অসুস্থ মা প্রতিবন্ধী। এখন অপারেশন থিয়েটারে আছেন। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না; কিন্তু আমরা আলিফের চোখটা ফেরত চাই।

তিনি আরও বলেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে। সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়- তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি বেশি; এজন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে কতটুকু যাইতে পারে আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সারজিস আলমের গাড়িতে কেন হামলা হলো।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি নামানো হয়েছে, বিজিবি নামানোর পরেও তাহলে হামলাটা কেন হলো। তিনি অভিযোগ করে বলেন, পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ