spot_img

লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ইন্তেকাল করেছেন

লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম।

সৈয়দ আবুল মকসুদের সাহিত্যচর্চা শুরু হয় ষাটের দশকে কবিতা, গল্প ও প্রবন্ধ দিয়ে। তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন।

তাঁর রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ