spot_img

গাজ্জায় আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জায় হামলা চালিয়ে নতুন করে আরও পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

রোববার (২ আগস্ট) প্রকাশিত তথ্যানুযায়ী, গাজ্জার বিভিন্ন আবাসিক ভবনে চালানো পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

গাজ্জা উপত্যকার মধ্যভাগের ডেইর আল-বালাহ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

অন্যদিকে, গাজ্জা সিটির উত্তরাঞ্চলের একটি আবাসিক ফ্ল্যাটে চালানো পৃথক এক বিমান হামলায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

এমন এক সময়ে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল, যখন আরব আমিরাতে অবস্থানরত ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান এক বিশেষ বার্তা দিয়েছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে তার কথা হয়েছে। কুশনার তাকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, গাজ্জায় ইসরাইলি হামলা বন্ধে তিনি ইসরাইল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।

কূটনৈতিক পর্যালোচনার মধ্যেই গাজ্জায় সাধারণ মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ