ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বিমান হামলায় চালিয়ে হামাসের দুই কমন্ডারকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
রোববার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ভাষ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজ্জায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নিহত হয়েছেন।
আইডিএফের দাবি, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইলের দক্ষিণাঞ্চলের নির ওজ কিবুতজে হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।
এ ছাড়া ইসরাইলি বাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্য গাজ্জার আল-মাগাজি এলাকায় পৃথক এক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মাদ আবদ আল-নাসের মুহাম্মাদ খাতিব নিহত হয়েছেন।
তবে এসব দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।










