spot_img
spot_img

‘বাংলাদেশের মাটিতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে’

পিলখানা হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমাদের ছেলে রাকিন আহমাদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে বাবার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এ হত্যাকাণ্ডের বিচার করা কখনো সম্ভব হবে না। কারণ যারা আসল মাফিয়া তাদের নাম এখনো এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত যেটা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। সত্য কিন্তু কখনো চাপা থাকে না। এতোকিছুর পরেও আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ