spot_img

বিদ্যুতের অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় কিছু সমস্যা হচ্ছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গ্যাসের সংকট তৈরি হওয়ায় বিদ্যুতের অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। ফলে বিদ্যুতের কিছু সমস্যা হচ্ছে,যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গ্যাস সংকট আগেই ছিল, এর মধ্যে এলএনজি টার্মিনালে পুড়ে যাওয়ায় গ্যাসের সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকদিনের মধ্যে দ্রুতই সংকট সমাধান হবে। নাগরিকদের সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ