spot_img

জনগণের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই: ডা. শফিকুর রহমান

বিভিন্ন ধরনের লোভ ও প্রস্তাব দেওয়া হলেও জনগণের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণ যে রায় দিয়েছে, সেটিই মানতে হবে। জামায়াতের আলাদা কোনো রায় নেই এবং জনগণের রায়ের বাইরে আমরা যাবো না। জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবো না। বিভিন্ন ধরনের লোভ ও প্রস্তাব দেওয়া হলেও জনগণের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং জাতীয় যেকোনো ইস্যুতে ঐক্যবদ্ধ হতে আমরা প্রস্তুত। তবে জনগণের একটি অধিকারও বিসর্জন দিয়ে কোনো সমঝোতা করা হবে না।

তিনি আরও বলেন, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করা হবে না। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও আমরা প্রস্তুত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ