জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ‘মববাজি’ বা শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
তিনি বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রদল অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি অন্যান্য ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা মববাজির মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাসে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মেহেদী হাসান হিমেল বলেন, গত দুই দিনে ছাত্রদলের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সামনেও তা বজায় রাখবেন। শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছাত্রদল কাজ করে যাবে। ক্লাস ও পরীক্ষা চলমান থাকা পর্যন্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।










