spot_img

হাসিনাকে ব্যবহার করে উসকানি দিচ্ছে ভারত: প্রতিমন্ত্রী নুর

বন্ধু দাবি করা প্রতিবেশী দেশ ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। কিন্তু তাকে দিয়ে উসকানি দেয়াচ্ছে- এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে মাফিয়া চক্রকে চাঙ্গা করার চেষ্টা করছে। এই বিষয়ে কোন আপস না করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের মাফিয়াদের বিরুদ্ধে এক হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ৫ মাসে যারা সরকারের সমালোচনা করছেন তারা অবিবেচক।

প্রতিমন্ত্রী জানান, দেশের প্রশাসন এখনও টপ-টু-বটম জনবান্ধব হতে পারেনি। চলতি মাসের মধ্যে প্রবাসী কার্ড লঞ্চ হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ