spot_img

সৌদির আরামকোয় হুথিদের হামলা

সৌদি আরবের জিজানে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরাবিয়ান অয়েল কোম্পানি (আরামকো)-র একটি স্থাপনায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপণকারী দল। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা ওই স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

রোববার ৯ আগস্ট সৌদি আরব জানায়, জিজানে আরামকোর ওই স্থাপনায় লাগা আগুন সফলভাবে নিভিয়ে ফেলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, তারা একটি ড্রোন দিয়ে আরামকোর স্থাপনাটিতে হামলা চালিয়েছে।

তার দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরবের ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

হুথিদের সর্বশেষ এই বক্তব্যের বিষয়ে সৌদি কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ