spot_img

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বাংলাদেশি হতাহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি হতাহত হয়েছেন। স্থানীয় সূত্রে ১৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার ৯ আগস্ট রাতে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার একাধিক বাসিন্দা রয়েছেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদেরও হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে।

দূতাবাস আরও জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করা, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ