spot_img
spot_img

ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মারফি বলেন, ‘আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে।’

যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি ‘খারাপ চুক্তি’কেও সমর্থন করবেন বলে জানান।

তিনি বলেন, আলোচনা থমকে থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালু করার মূল্যও দিন দিন বাড়ছে।

দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে।

মারফি বলেন, ‘যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে।’

যুদ্ধের কারণে দেশটিতে বিভিন্ন পণ্যের দাম ক্রমেই বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

মারফি আরও জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন তিনি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ