spot_img

বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ১০০ ভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে নির্বাচনী সহিংসতা শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ১০০ ভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভারতেও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়না এবং নির্বাচন নিয়ে সেখানে নিয়মিত অভিযোগ ওঠে। তবে ফলাফল ঘোষণার পর সবাই তা মেনে নেয়।

তিনি বলেন, সরকার ও বিরোধী দলকে বক্তব্য দেওয়ার সময় শব্দচয়ন ও বাক্যবিন্যাসে সতর্ক থাকতে হবে। তা না হলে নেতা-কর্মীদের মধ্যে সহিংসতার মানসিকতা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, সরকারের তীব্র সমালোচনা বিরোধী দলের দায়িত্ব। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক, পারস্পরিকভাবে উপকারী এবং ভবিষ্যতমুখী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ