spot_img

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ দিলে মেধাবীরা বঞ্চিত হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ দিলে মেধাবীরা বঞ্চিত হবে।

সোমবার (১০ আগস্ট) বিকালে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে এমনিতেই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্য পাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার পরিবর্তে আর্থিক লেনদেন মুখ্য হয়ে উঠবে। এতে মেধাবীরা আবারও বঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি। তারা প্রায় ৭০ শতাংশ জনগণের রায় অস্বীকার করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ