spot_img

তেহরানে পেজেশকিয়ানের সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চলমান ইরান-আমেরিকা সংঘাতের অবসানে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১১ আগস্ট) তেহরানে পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশটির অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মোহসিন নাকভি। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। তাদের কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের সম্ভাবনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্র কোনো এক ধরনের সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ