spot_img
spot_img

কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে জেলে খুন

ধনু নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার সংঘর্ষে মাহাবুব রহমান (৩২) নামে এক জেলে খুন হয়েছেন।

রোববার রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ধনু নদীর কুলিভিটা নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহত মাহাবুব রহমান উপজেলার এলংজুড়ি ইউনিয়নের মন্তোষপাড়া গ্রামের সোরাফ মিয়ার ছেলে।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান ও ধনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, রোববার দুপুর দেড়টার দিকে বেড়িজাল দিয়ে ধনু নদীতে মাছ ধরা নিয়ে ইটনা সদরের সাবেক মেম্বার আসলাম মিয়ার সঙ্গে মাহবুবের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আসলাম মিয়ার লোকজন মাহাবুবকে বেধড়ক মারপিট করে।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মাহাবুবকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে আহত মাহাবুব নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মাহবুব রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ