spot_img

অভিযোগের সত্যতা না থকায় মাদক মামলায় এমপি পুত্র ইরফানের অব্যাহতি

কাউন্সিলর ও সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে মাদক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) ভিত্তিতে এই আদেশ দেন।

ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ৪ জানুয়ারি মাদক ও অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন ইরফান সেলিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন৷ তাই এ দু’টি মামলা থেকে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা কেএম ইমরুল কায়েশ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অস্ত্র মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। সোমবারের আদেশের মাধ্যমে তিনি অস্ত্র ও মাদক দু’টি মামলা থেকেই অব্যাহতি পেলেন। এর আগে ভ্রাম্যমাণ আদালতের সাজাতেও তিনি জামিন পান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ