spot_img
spot_img

দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে নওগাঁ-রাজশাহী রুটে

হামলা-ভাঙচুরের আশঙ্কায় নওগাঁ-রাজশাহী রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহীতে বিএনপির সমাবেশ ঘিরে সোমবার দুপুর থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এসব বাস বন্ধ করে দেয় নওগাঁ বাস মালিক গ্রুপ।

তবে হঠাৎ করে দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলম বলেন, রাজশাহী মহানগরীতে রাজনৈতিক সমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন যায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাই বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ