spot_img

উত্তাল পরিবেশ মিয়ানমারে; নিজেদের তৈরি ঢাল নিয়ে মাঠে নেমেছে বিক্ষোভকারীরা

মিয়ানমারজুড়ে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীদের ওপর গুলি করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে পুলিশের গুলি থেকে রক্ষা পেতে নিজেদের বানানো ঢাল নিয়ে পথে নামছেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (২মার্চ ) ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় হেলমেট ও ঘরে বানানো ঢাল নিয়ে পথে নামেন শতাধিক আন্দোলনকারী। তবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। ইয়াঙ্গুনের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। এখন পর্যন্ত মিয়ানমারে পুলিশের গুলিতে ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ