প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানীর যাত্রাবাড়িস্থ জামিয়া ইসলামিয়া বাইতুন নূর মাদরাসা।
আগামী সোমবার (৮ই মার্চ) সকাল ৮টায় থেকে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি চলবে একই দিন আসর পর্যন্ত।
প্রতি বছরের ন্যায় “প্রাক্তন ফুযালা ও আবনাদের পূণর্মিলনী” অনুষ্ঠানের আয়োজন করছে আন নূর ফুযালা ও আবনা পরিষদ।
এ বিষয়ে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর মাদরাসার মুহতামীমের পক্ষ থেকে জামিয়ার সূচনা লগ্ন থেকে অধ্যবধি অধ্যয়নকৃত শিক্ষার্থীদের প্রতি ‘আন নূর ফুযালা ও আবনা পরিষদ’ এর সদস্য হতে ও অনুষ্ঠিতব্য ৮মার্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষকগণ সমসাময়িক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আগতদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করবেন।











