spot_img

আমেরিকার সেনা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

আমেরিকার সেনাকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে ৫০০ কোটি তুমান (প্রায় ৩০ হাজার মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সাধারণ মানুষের অর্থায়নে পরিচালিত একটি উদ্যোগের আওতায় এ পুরস্কার দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাতামি এ পুরস্কার দেওয়ার পরিকল্পনার কথা জানান।

হাতামির বলেন, কোনো ব্যক্তি ‘আগ্রাসী মার্কিন সেনা’ হত্যা বা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে তাকে ৫০০ কোটি তুমান দেওয়া হবে। এ ধরনের কাজে কোনো সাহসী ইরানি নারী সফল হলে তাকে দ্বিগুণ অর্থাৎ ১ হাজার কোটি তুমান পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।এ ছাড়া অভিযানে ব্যবহৃত অস্ত্রটি বাজারমূল্যের দ্বিগুণ দামে সেনাবাহিনী কিনে নেবে এবং পরে সেটি একটি বিশেষ সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান ইরানের সেনাপ্রধান।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা দ্রুত পুনর্গঠন ও সম্প্রসারণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এসব সক্ষমতার কিছু অংশ প্রদর্শিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রতিপক্ষরা বড় ধরনের ভুল হিসাব করেছে দাবি করে হাতামি সতর্ক করেন, ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের কোনো সীমাবদ্ধতা।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোয় নতুন করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান হাতামি। তার ভাষ্য, আঞ্চলিক সামরিক উত্তেজনা যত বাড়বে, ইরান তত বেশি দৃঢ় অবস্থান নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ