spot_img
spot_img

বরগুনায় সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

বরগুনার বেতাগীতে মসজিদে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ৩৯ বছর বয়সী মো. রুহুল আমিন মোল্লা নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৪মার্চ) ফজরের নামাজে সুন্নাত শেষ করে জামাতে ফরজ নামাজ আদায় করার সময় সিজদারত অবস্থায় মারা যান রুহুল আমিন। বিকেল সাড়ে ৫টায় বাধঘাট বাজার মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাধঘাট বাজার সংলগ্ন ছোপখালি গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী মোল্লার সন্তান।

প্রত্যক্ষদর্শী মসজিদে থাকা একাধিক মুসল্লি জানান, রুহুল আমিন ফজরের নামাজে সুন্নাত শেষ করে জামাতে ফরজ নামাজ আদায় করার সময় সিজদারত অবস্থায় মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ