spot_img

উগ্রপন্থি ইসরাইলিদের ‘সন্ত্রাসী’ বললেন মার্কিন রাষ্ট্রদূত হাকাবি

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পশ্চিম তীরের উগ্রপন্থি ইহুদি দখলদারদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার আগের অবস্থানেই অটল রয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) চ্যানেল ১২ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গত সপ্তাহে পশ্চিম তীরের কুসরা গ্রামের কয়েকটি বাড়ি অবরোধকারী দখলদারদের ‘ইসরাইলি সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন হাকাবি।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে উগ্রপন্থি ইসরাইলি দখলদাররা ওই বাড়িগুলো ঘিরে রেখেছে। এর স্পষ্ট উদ্দেশ্য হলো সেখানকার বাসিন্দাদের পালিয়ে যেতে বাধ্য করা। অবরুদ্ধদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। যদিও ইসরাইলি সেনাবাহিনী দৃশ্যত তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল, পরে দখলদাররা বারবার সেখানে ফিরে আসে।

এ বিষয়ে হাকাবি বলেন, ‘অনেকে আমাকে তিরস্কার করে বলেছেন, এটা তো সন্ত্রাসবাদ নয়।’

এর জবাবে তিনি সন্ত্রাসবাদের সংজ্ঞা তুলে ধরে বলেন, ‘যখন এমন কোনো কাজ করা হয়, যা মানুষের আচরণে পরিবর্তন আনে এবং তাদের জীবনকে শঙ্কিত করে তোলে, যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে মানুষের ওপর কিছু করা হয়, তা কোনো জাতির ওপর হোক কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের ওপর হোক, যার ফলে তারা তাদের জীবনযাপন করতে ভয় পায়, সেটাই সন্ত্রাস।’

তিনি বলেন, এসব অপরাধী ইসরাইলের একটি সংখ্যালঘু গোষ্ঠী থেকে এসেছে। তাদের অনেকেই পশ্চিম তীরের বাইরে বসবাস করে বলেও দাবি করেন তিনি।

হাকাবি বলেন, ‘তারা বসতি স্থাপনকারী নয়, বরং উচ্ছেদকারী।’

তিনি আরও বলেন, ‘তারা সেখানে বিশৃঙ্খলা করতে এসেছে এবং তারা ইসরাইল ও ইহুদি জনগণের ক্ষতি করছে। আমার কোনো ধারণা নেই কেন তারা মনে করে যে, যাদের জন্য তারা লড়াই করার দাবি করে, তাদের ক্ষতি করা ছাড়া তারা আর কিছু অর্জন করছে।’

কুসরা অবরোধের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি বিশ্বাস মার্কিন দূতাবাসের সম্পৃক্ততা নির্বিশেষে ইসরাইলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই এ ঘটনা মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, ‘যদি কোনো মার্কিন নাগরিক জড়িত না থাকে, তাহলে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকে না।’

হাকাবি বলেন, ‘কিন্তু যখনই কোনো মার্কিন নাগরিক জড়িত হন, তখন আমাদের সম্পৃক্ততা প্রায় স্বয়ংক্রিয় এবং তা তাৎপর্যপূর্ণ হবে, কারণ এটাই আমাদের কাজ।’

হাকাবি আরও বলেন, ‘আমরা চাই, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, তাদের সবাইকে যেন কঠোর পরিণতির সম্মুখীন হতে হয়।’

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পশ্চিম তীরের উগ্রপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার আগের অবস্থানেই অটল রয়েছেন।

মঙ্গলবার চ্যানেল ১২ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে গাজ্জার জন্য মার্কিন-সমর্থিত পরিকল্পনার পরবর্তী পর্যায় নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হোয়াইট হাউসের মধ্যে মতবিরোধের খবরও অস্বীকার করেন তিনি।

গত সপ্তাহে পশ্চিম তীরের কুসরা গ্রামের কয়েকটি বাড়ি অবরোধকারী বসতি স্থাপনকারীদের ‘ইসরাইলি সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন হাকাবি।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে উগ্রপন্থি বসতি স্থাপনকারীরা ওই বাড়িগুলো ঘিরে রেখেছে। এর স্পষ্ট উদ্দেশ্য হলো সেখানকার বাসিন্দাদের পালিয়ে যেতে বাধ্য করা। অবরুদ্ধদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। যদিও ইসরাইলি সেনাবাহিনী দৃশ্যত তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল, পরে বসতি স্থাপনকারীরা বারবার সেখানে ফিরে আসে।

এ বিষয়ে হাকাবি বলেন, ‘অনেকে আমাকে তিরস্কার করে বলেছেন, “এটা তো সন্ত্রাসবাদ নয়।’

এর জবাবে সন্ত্রাসবাদের সংজ্ঞা তুলে ধরে হাকাবি বলেন, ‘যখন এমন কোনো কাজ করা হয়, যা মানুষের আচরণে পরিবর্তন আনে এবং তাদের জীবনকে শঙ্কিত করে তোলে, যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে মানুষের ওপর কিছু করা হয়, তা কোনো জাতির ওপর হোক কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের ওপর হোক, যার ফলে তারা তাদের জীবনযাপন করতে ভয় পায়, সেটাই সন্ত্রাস।’

তিনি বলেন, এসব অপরাধী ইসরাইলের ‘একটি সংখ্যালঘু গোষ্ঠী’ থেকে এসেছে। তাদের অনেকেই পশ্চিম তীরের বাইরে বসবাস করে বলেও দাবি করেন তিনি।

হাকাবি বলেন, ‘তারা বসতি স্থাপনকারী নয়, বরং উচ্ছেদকারী।’

তিনি আরও বলেন, ‘তারা সেখানে বিশৃঙ্খলা করতে এসেছে এবং তারা ইসরাইল ও ইহুদি জনগণের ক্ষতি করছে। আমার কোনো ধারণা নেই কেন তারা মনে করে যে, যাদের জন্য তারা লড়াই করার দাবি করে, তাদের ক্ষতি করা ছাড়া তারা আর কিছু অর্জন করছে।’

কুসরা অবরোধের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি বিশ্বাস করেন, মার্কিন দূতাবাসের সম্পৃক্ততা নির্বিশেষে ইসরাইলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই এ ঘটনা মোকাবিলায় ‘পদক্ষেপ’ নিচ্ছে।

তবে তিনি বলেন, ‘যদি কোনো মার্কিন নাগরিক জড়িত না থাকে, তাহলে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকে না।’

হাকাবি বলেন, ‘কিন্তু যখনই কোনো মার্কিন নাগরিক জড়িত হন, তখন আমাদের সম্পৃক্ততা প্রায় স্বয়ংক্রিয় এবং তা তাৎপর্যপূর্ণ হবে, কারণ এটাই আমাদের কাজ।’

ফিলিস্তিনি-আমেরিকান লুই রিদির পশ্চিম তীরের কুসরা গ্রামের বাড়িটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে উগ্রপন্থি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে নিন্দা জানানোর জন্য চাপ দেওয়া সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত তা না করায় হাকাবি হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি চ্যানেল ১২-কে বলেন, ‘আমরা দায়িত্বশীল পদক্ষেপ চাই।’

হাকাবি আরও বলেন, ‘আমরা চাই, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, তাদের সবাইকে যেন কঠোর পরিণতির সম্মুখীন হতে হয়।’

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ