গাজ্জা সিটি ও মধ্য গাজ্জার নুসেইরাত এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের পৃথক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মধ্য গাজ্জার নুসেইরাত এলাকা এবং গাজ্জা সিটির তুফ্ফাহ এলাকায় হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে, উভয় হামলার লক্ষ্য ছিল হামাস যোদ্ধারা। তাদের মধ্যে কয়েকজন কমান্ডারও ছিলেন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের উদ্ধৃত করে স্থানীয় একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজ্জা সিটিতে ইসরাইলের সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিল শহরের একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত পুলিশ পোস্ট। ব্যস্ত সময়ে সেখানে হামলাটি চালানো হয়।
এ হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে নুসেইরাতে চালানো আরেকটি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।










