অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছন, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে, এজন্য সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়।
শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএম-এ ইউজিসি আয়োজিত নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকার শিক্ষাখাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে, যা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি।
তিনি আরও বলেন, জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে, কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের চেষ্টা চলছে।










