spot_img

প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

এর আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ