spot_img

হরমুজ প্রণালি দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হলো।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি তার দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরানের কাছে এই অনুমতি চান। এর পরিপ্রেক্ষিতে গালিবাফ ইরাকি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেন।

তবে কতটি ইরাকি তেলবাহী জাহাজকে এই অনুমতি দেওয়া হবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একইভাবে অনুমতি কার্যকর হওয়ার সময় এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথে জাহাজ চলাচল নিয়ে যেকোনো বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ