spot_img

ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে আমেরিকা: গালিবাফ

ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের নিরাপত্তা ও অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মুহাম্মাদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমেরিকার ‘দাদাগিরি’ এবং মিত্রদের স্বার্থের প্রতি চরম অবহেলার কারণে অঞ্চলটির প্রতিটি মার্কিন মিত্রই বড় ধরনের নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে তারা নিজেদের অস্তিত্ব নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিল।

তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থার নতুন কাঠামো গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান ‘অসংখ্য বার্তা’ পেয়েছে।

গালিবাফ আরও বলেন, প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাইরের শক্তির ওপর নির্ভরশীলতার পরিবর্তে নিজেদের উদ্যোগে একটি স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, নিজেদের স্বার্থ ও নিরাপত্তাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি স্থানীয় ও স্বাধীন আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ