spot_img

স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

আগামী স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সব স্তরে প্রার্থী দেওয়ার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাদের পাশে দাঁড়াতে হবে। এর মাধ্যমে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মীর ভূমিকা পালন করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সব স্তরের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ