আবারও হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ-সংক্রান্ত একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্পের শেয়ার করা ছবিটিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়। সেখানে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, ‘নিউ ইউএস টেরিটরি’, অর্থাৎ ‘আমেরিকার নতুন ভূখণ্ড’।
গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার একই ছবি শেয়ার করলেন ট্রাম্প। তবে এবার ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন বা মন্তব্য দেননি তিনি।
এর এক দিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছি।’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল।
সূত্র: আল জাজিরা










