spot_img
spot_img

১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়ার নিয়ম নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৭ মে’র আগে বিশ্ববিদ্যালয়গুলোর এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী যারা তাদের আগে টিকা দেওয়া হবে। তারপর টিকা যত আসতে থাকবে পর্যায়ক্রমে বাকিদেরও টিকার আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার (৯মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন তিনি।

স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজের বাচ্চা, তারা তো ১৮ বছরের নিচে, তাদের তো টিকা দেওয়ার নিয়ম নেই।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ