spot_img

তিউনিশিয়ায় নৌকা ডুবে প্রাণ গেলো ৩৯ অভিবাসীর

তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) উপকূলীয় অঞ্চলে এই ঘটনাটি ঘটে

এ ব্যাপারে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১২২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাদের অধিকাংশই আফ্রিকা অঞ্চলের মানুষ। এছাড়া ওই এলাকায় থাকা মাছ ধরার নৌকাগুলো আরও ১৯ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ