spot_img

ভুলে যাওয়ার রোগ রয়েছে আমেরিকার প্রেসিডেন্টের

৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট হয়ে বাইডেন মন্ত্রী ও পেন্টাগন প্রধান লয়েড অস্টিনের কথা বলতে গিয়ে তার নাম স্মরণ করতে পারেননি। পরে আমতা আমতা করে অস্টিনকে বোঝানোর চেষ্টা করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই তার স্মৃতিভ্রম নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে একাধিকবার রসিকতাও করেছেন। দায়িত্ব নেওয়ার পরও বাইডেনের মধ্যে স্মৃতিভ্রম হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

বুধবার (১০ মার্চ) ফক্স নিউজের মাধ্যমে এই তথ্য জানা যায়।

এমন ভুল এর আগেও একাধিকবার করেছেন বাইডেন। এমনকি নির্বাচনে নিজের রানিং মেট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম উচ্চারণেও ভুল করেছিলেন বাইডেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ