spot_img
spot_img

সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম

সারের জন্য কৃষক ভোগান্তিতে থাকলেও সরকার এসব অভিযোগ এড়িয়ে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, সারের জন্য কৃষকরা ভোগান্তিতে থাকলেও সরকার এসব অভিযোগ এড়িয়ে যেতে চাইছে।

বুধবার (২৬ আগস্ট) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সরকার মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের খসড়া আনছে। এর প্রতিবাদে আগামী রোববার, ৩০ আগস্ট, শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী জোট।

নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ৩০ তারিখ গুমবিরোধী দিবস, যেটা আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেব। আমরা আগামীকালের (বৃহস্পতিবারের) অধিবেশনে সংসদেও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদীয় কায়দায় কথা বলব।’

তিনি আরও জানান, দুর্বল গুম প্রতিরোধ আইনের প্রতিবাদেও ৩০ আগস্ট রাজধানীতে পদযাত্রা করবে বিরোধী জোট।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জোটের কর্মসূচি নিয়ে আলোচনা করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ