spot_img
spot_img

গাজ্জায় ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জায় ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

গাজ্জা সিটির জেইতুন এলাকার দক্ষিণ-পূর্ব দিক থেকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। এর পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে গতকাল হত্যা করা হয়েছে। খান ইউনিসে নিহত তিনজন একই পরিবারের সদস্য।

গাজ্জা সিটির পৃথক কয়েকটি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়ে আল-শিফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গাজ্জায় বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। তবে ইসরাইল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় এটি টেকসই হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের পক্ষ থেকে ৪ হাজার ৭০০টিরও বেশি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ