spot_img
spot_img

অস্ত্র রপ্তানি বাড়াতে নতুন দুই কারখানা চালু করছে পাকিস্তান

দেশীয় অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির বৃহত্তম প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজে (পিওএফ) নতুন দুটি শিল্পকারখানা চালু করা হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) ওয়াহতে অবস্থিত পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা এবং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে এর ভূমিকা পর্যালোচনা করেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, পিওএফের আধুনিকায়ন ও দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে নতুন দুটি কারখানা স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ কারখানা দুটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

তবে নতুন কারখানাগুলোতে কী ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম তৈরি হবে এবং এগুলোর উৎপাদন সক্ষমতা কত হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পরিদর্শনকালে পাকিস্তানে নকশা ও উৎপাদিত বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদের পরীক্ষা প্রত্যক্ষ করেন আসিম মুনির। আইএসপিআর বলেছে, এই উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা, দেশীয় উৎপাদন ও প্রযুক্তিগত উদ্ভাবন আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে তৈরি গোলাবারুদ, ড্রোন, প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিরক্ষা রপ্তানি আরও বাড়াতে চাইছে ইসলামাবাদ।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ