ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে ঝড়ের কবলে পড়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওই ফ্লাইটটি ঝড়ের কবলে পড়ে। পরে সিলেটে জরুরী অবতরণ করে।
বিমানের ওই ফ্লাইট ছাড়াও ঝড়ের কারণে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১ ঘণ্টা ৫ মিনিট ও নভোএয়ারের একটি ফ্লাইট ৩৫ মিনিট আকাশে প্রদক্ষিণ করতে থাকে।
এছাড়া বিমানের কক্সবাজার থেকে ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রামে এবং ইউএস বাংলার দোহা থেকে ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রামে পাঠানো হয়। পরে ঝড় কমে গেলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে আসে।
শনিবার বিকেলে ঢাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়।
এরআগে গত ৬ মার্চ রাতে ঝড়ের কবলে পড়ে ঢাকা থেকে সিলেটমূখী নভোএয়ারের একটি ফ্লাইট। ওইদিন ফ্লাইটটি নিরাপদে সিলেট পৌঁছতে পারলেও উড্ডয়নরত অবস্থায় ব্যাপক ঝাকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিলো।












