spot_img
spot_img

ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে খেলা করে, একদিন ১০০ মেগাওয়াট দিলে পরদিন দেয় ৫০: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশের সঙ্গে খেলা করছে এবং সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, “ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।”

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশের গ্যাস পরিস্থিতি নিয়ে বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের কোনো গ্যাস কূপ খনন করে যায় নাই অতীতের সরকার। আমাদের যা রিজার্ভ ছিল তা এখনো চলে। আমরা নতুনভাবে কিছু গ্যাস কূপ খনন করতে শুরু করেছি, খুব ত্বরিত গতিতে।”

বিদ্যুৎ উৎপাদন নিয়েও বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গ্যাস নাই, তারা গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে লুটপাট করেছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। ডিজেলচালিত, কয়লাচালিত ৯টা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।”

বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ জন্য উচ্চমূল্যে বড় আকারে এলপিজির মজুত কেনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ