spot_img
spot_img

ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সলীহ।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে আটটায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তার সঙ্গে ঢাকায় এসেছেন ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

বিমানবন্দর থেকে এরপর তিনি যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তারপর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন তিনি। পরে বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার রজতজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ইব্রাহিম মোহম্মদ সলীহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ