spot_img
spot_img

পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: মনি

পারস্পরিক সম্মান, মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোনো প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব, সেটা আমরা করবো।’

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’

তিনি বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে, এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব, কোনো অপরাধীকে তারা যেন আশ্রয়-প্রশ্রয় না দেয়।’

তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের কল্যাণ চায়, তাহলে যারা এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের জায়গা দেবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ