spot_img
spot_img

আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে সরকার: মাহফুজ আলম

সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের এপিজমেন্ট বা তুষ্ট করার নীতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের কোনো অর্থনৈতিক রূপরেখা সরকারের নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, শ্রমিকদের কথা বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ, তাঁদের চাহিদার তুলনায় বড় চাহিদার লোকদের তুষ্ট করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তার সংকট সমাধান না করে বড় কর্তাদের এপিজ করার এ নীতি অর্থহীন।

তিনি আরও বলেন, ‘এ নীতি সম্পদের বৈষম্য বাড়াবে কেবল। এছাড়াও, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে না।’

সাবেক তথ্য উপদেষ্টা বলেন, ‘তাই আমাদের দাবি, অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। বৈষম্য কমানোর নীতি বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, বৈষম্য কমলে বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন হয়, এ নীতি পরীক্ষিত।

পাশাপাশি অল্টারনেটিভসের ৯ দফা দাবির পক্ষে সবাইকে থাকার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ