spot_img
spot_img

আ. লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সরকারে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুনবাজারে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান বলেন, ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেকটি মানুষই চান। প্রত্যেকটি মানুষ আন্দোলন করছে এবং সেতুর জন্য আমরা সবাই কাজ করছি। সেতুর বিষয়টি সরকার নিজস্ব অবস্থান থেকে দেখছে এবং মহাসড়কের বিষয়টিও সরকার বিবেচনা করছে। এ ছাড়া এসব বিষয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায়। ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হবে এবং নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা বরাদ্দ এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ছয় মাসে আপনারা আমাকে দেখেছেন। আমি এমপি হিসেবে ছিলাম, এক টাকা দুর্নীতির নামও আপনারা শোনেননি। কোনো মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি হয়নি। ইনশাআল্লাহ আমি এতটুকু কথা দিই, কোনো চোর-সন্ত্রাসী আমার দলের নয়। আমার দলকে ব্যবহার করে কেউ যদি ডাকাতি করে, সন্ত্রাসী করে, চুরি করে, তাহলে আমার একটাই কথা, কোনো সন্ত্রাসী, কমিশন, এগুলো আমার রক্তে ও বংশে নেই। আমি জানি, ভোলার মানুষ পাশে ছিলেন আর আল্লাহ চেয়েছেন, তাই আমি এমপি হয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ